
রমজান সামনে রেখে যারা কারসাজি বা পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করবেন তাদের ব্যাপারে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
তিনি বলেন, যারা সৎভাবে ব্যবসা করবেন তাদের সব ধরনের সহযোগিতা সরকারের তরফ থেকে দেওয়ার চেষ্টা থাকবে। তবে রমজান সামনে রেখে যারা কারসাজি বা পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করবেন তাদের ব্যাপারে কঠোর হতে একটুও পিছপা হবো না।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভয়-ভীতি বা জরিমানা করা আমাদের উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য উৎপাদন এবং রপ্তানিকারকদের থেকে রিটেইলারের মাধ্যমে ভোক্তার কাছে সহজে সকল পণ্য যেন পৌঁছে যায় সেই ব্যবস্থা নিশ্চিত করা। একটি স্মার্ট বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। যারা সৎভাবে ব্যবসা করবে তাদের সব ধরনের সহযোগিতা সরকারের তরফ থেকে দেয়া হবে। কিন্ত যে সকল ব্যবসায়ী সুযোগ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আহসানুল ইসলাম টিটু জানান, টিসিবির পণ্য বিতরণে মূখ্য ভূমিকা পালন করেন ডিলারগণ। তাদের সহযোগিতা না পেলে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করা সম্ভব হতো না। এজন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন ডিলারদের অবশ্যই জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ডিলারশিপ প্রতিবছর পুনঃনিবন্ধন করার উদ্যোগ নেয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করা হবে বলেও উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এক কোটি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। ২০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি কার্ড জুনের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আমরা গার্মেন্টসের শ্রমিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব। বিশেষ করে যারা কর্মজীবি মানুষ তারা যেন বিকালেও নিতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা সামনে নিয়ে আসব। আমরা শুরু করেছিলাম ট্রাক দিয়ে। সেখান থেকে দোকানে এসেছি। পরবর্তীতে এটা যেন ন্যায্য মূল্যের দোকানের মতো হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবির কার্যক্রম মনিটরিং করার জন্য এসময় তিনি জনপ্রতিনিধিদের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আরিফুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সলিম উল্লাহ (সলু) উপস্থিত ছিলেন।
এম জি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত