
পবিত্র রমজান মাসে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ বিজ্ঞাপন ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে রমজানে খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, এবারের রমজানে খাদ্য শস্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে খাদ্য শস্য আমদানি করা হবে।
রমজানে চাহিদায় থাকা খাদ্য শস্যের মজুদ নিয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য শস্যের পর্যাপ্ত মজুদ আছে। তবুও দরকার হলে আমদানি করা হবে। কিছু খাদ্যপণ্য ইতোমধ্যে আমদানি প্রক্রিয়ার মধ্যে আছে। এবারের রমজানে দাম নিয়ন্ত্রণে থাকবে।
প্রসঙ্গত, ‘ইনোভেশন ফর টুমরো’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে কানাডা, জার্মানি, ভারত, সুইডেন, চীন, ইউএসএ, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক অংশ নিচ্ছেন। প্রতিদিন ১২টি করে মোট ৩৬টি সেশন আয়োজিত হবে এবারের সম্মেলনে।
উদ্বোধনী অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, গেস্ট অব অনার হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এ এফ এম রুহল হক উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. আফতাব আলি শেখ এবং বিজ্ঞাপন ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত