
ভয়ংকর এক খারাপ স্বভাব হলো রাগ। অনেক সময় বেশি রাগ ওঠলে সব কিছু ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে। চিৎকার করতে মন চায়। কেউ কেউ তো রাখের মাথায় গায়ে হাতও তুলে বসে। রাগের ধরন চরম হয়ে গেলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যায়। এতে সম্পর্ক ভেঙ্গেও যেতে পারে। পরে ঠিকই এর জন্য আফসোস হয়!
তাই সম্পর্ক টিকিয়ে রাখতে রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত। আর তখনই সুন্দর এবং সমৃদ্ধ সম্পর্ক বজায় রাখা যায়।
চলুন তবে সম্পর্ক টিকিয়ে রাখতে রাগ নিয়ন্ত্রণের সেরা উপায়গুলো জেনে নিই-
সম্পর্ক বাঁচানো: অনিয়ন্ত্রিত রাগ তীব্র দ্বন্দ্বের কারণ হতে পারে। যা সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ। রাগের কারণে মুহুর্তের মধ্যে দম্পতিরা সম্পর্ক ভেঙে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। রাগ, পরিস্থিতি আরো খারাপ করতে পারে। সম্পর্ককে ধ্বংস করতে পারে। তাই মাথা গরম হয়ে গেলে নিয়ন্ত্রণ করুন। শান্তভাবে প্রতিক্রিয়া দেখান। এতে সম্পর্ক স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী হবে।
আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ানো: রেগে না গিয়ে নিজেকে শান্ত রাখুন। রাগ নিয়ন্ত্রণ করুন। রাগের মাথার তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে যাবেন না। এটি আপনাকে দুঃখজনক পথে নিয়ে যাবে। তাই ঠাণ্ডা মাথায় সর্বোত্তম সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করুন।
মানসিক ও শারীরিক সুস্থতা: রাগ মানসিক এবং শারীরিক সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে। অমীমাংসিত দ্বন্দ্ব থেকে স্ট্রেস বেড়ে যায়। উত্তেজনা মানসিক ক্লান্তির কারণ হতে পারে। সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। রাগ নিয়ন্ত্রণ করলে আপনার মানসিক শক্তি বাড়বে। শারীরিক সুস্থতা বজায় থাকবে।
ঝগড়া দীর্ঘস্থায়ী হবে না: রাগ নিয়ন্ত্রণ করলে ভুল বোঝাবুঝি শীঘ্রই শেষ হবে। এতে করে আপনি আপনার সঙ্গীর প্রতি ক্ষতিকারক আচরণ করবেন না। দুইজনই অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন। মাথা ঠাণ্ডা করে সমস্যাগুলো মোকাবিলা করুন। একসঙ্গে সমাধান খুঁজুন।
সম্মান দেখানো: যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকলে সঙ্গীর প্রতি সম্মান দেখানো বোঝায়। এতে দুইজনের মাঝে সহানুভূতি দেখানো হয়। আপনি সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন। এটি একটি গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়।
- ১ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ২আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৪টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৫বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৬সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৭ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৮পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৯ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত