প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ১০:৩৪ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৪৫ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগের এই অভিযানে মাদককারবারীদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৭০১ পিস ইয়াবা, ৯৩.৭ গ্রাম হেরোইন, ১১ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ৭০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য সচিব ও আইজিপিসহ ৮ জনকে আইনি নোটিশ

​রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সচিব ও পুলিশের ...

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...