প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ ৭:৫৭ পিএম

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ।

রোববার (১৪ জুলাই) রাতে ওয়ারী থানাধীন বলধা গার্ডেন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সুজন হাওলাদার, রুমা বেগম ও মো. আব্দুল্লাহ হাওলাদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির অ্যান্টি ইল্লিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের সহকারী পুলিশ কমিশনার ওবাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় কতিপয় ব্যক্তির মধ্যে অবৈধ অস্ত্র-গুলি হস্তান্তর হবে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, একটি পিস্তল ও ২০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...