বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ ৩:২৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল নেতা ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিল দেওয়ানের মানবিক উদ্যোগে সুচিকিৎসা পেয়ে সুস্থতার পথে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পড়ে থাকা দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ আব্দুর রহমান (৬৫)।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনের বারান্দায় মানবেতর জীবনযাপন করছিলেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে জটিল চর্মরোগে ভুগছিলেন। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। তাঁর পরিবার বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২০ জুন ছাত্রদল নেতা শাকিল দেওয়ান ও তাঁর বন্ধু রকি স্টেশন বাজার এলাকায় বৃদ্ধকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁরা চিকিৎসার উদ্যোগ নেন এবং সেদিনই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

শাকিল দেওয়ান বলেন, গত ২০ জুন প্রথম যখন তাঁকে দেখি, তখন মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ তাঁর পাশে বসেনি, খোঁজও নেয়নি। তাঁকে খাবার ও পানি দেওয়ার পরও মনে হলো, এভাবে ফেলে রেখে চলে যাওয়া আমাদের উচিত হবে না। তাই সেদিনই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিই।

তিনি বলেন, “ভর্তির পর থেকে আমরা প্রতিদিনই হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছি। নিয়মিত খাবার, প্রয়োজনীয় ওষুধ ও ফলমূলের ব্যবস্থা করেছি, যাতে চিকিৎসার পাশাপাশি তিনি প্রয়োজনীয় যত্নও পান। এবং চিকিৎসা ও অন্যান্য ব্যয়ের বড় একটি অংশ আমি নিজেই বহন করছি

তবে ওনার সম্পূর্ণ সুস্থ হতে আরো কিছু সময় লাগবে বলে জানান তিনি।

উল্লেখ্য,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৬ দিনের চিকিৎসা, নিয়মিত পরিচর্যা ও মানবিক সহায়তায় নতুন করে সুস্থতার আশা ফিরে পেয়েছেন আব্দুর রহমান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...