প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ ১১:০১ এএম , আপডেট: জুলাই ২৬, ২০২৩ ১১:০৩ এএম

রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিনমজুর জুয়েল (২৮) ও তার স্ত্রী গৃহপরিচারিকা নাসরিন আক্তার (২২)।

জানা গেছে, জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। তার বাবার নাম আজাদুর খন্দকার। আর নাসরিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। সাড়ে ৩ বছর আগে জুয়েল ও নাসরিনের বিয়ে হয়। তাদের একটি সন্তান ছিল। সন্তানটি ৯ থেকে ১০ মাস আগে মারা গেছে।

নাসরিনের বড় ভাই টিটু মিয়া বলেন, গত ৮ থেকে ৯ মাস ধরে পূর্ব রামপুরার তিতাস রোডে নোয়াখালী বাড়িতে ভাড়া থাকতেন জুয়েল ও নাসরিন। গত এক সপ্তাহ যাবৎ নাসরিন জ্বরে আক্রান্ত। বাসায় ফিরে আমি তাদেরকে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালার মাধ্যমে রুমের দরজা খুলি।

এরপর ভেতরে ঢুকে দেখি একটি ফ্যানের সঙ্গে দুটি ওড়না বেঁধে জুয়েল ও নাসরিন গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে আমরা থানায় খবর দেই। পরে রাত সাড়ে ৩টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সিআইডির টিম যায়। তারাই ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি বলেন, নাসরিন অন্যের বাসায় কাজ করতেন। তবে, শারীরিক অসুস্থতার কারণে এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছিলেন না। জুয়েলের হাতেও কোনো কাজকর্ম না থাকায় হতাশাগ্রস্ত হয়ে তারা আত্মহত্যা করেছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সঙ্গে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন অনেক ষড়যন্ত্র আছে, অনেক চক্রান্ত আছে। যুগে যুগে ...

জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় ১.২৫ মিলিয়ন ইউরো সহায়তা পাবে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ...

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ...

রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ ...

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার ...

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ...