
বৃহৎ অর্থনীতির দেশগুলোর সংগঠন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশ্ব নেতাদের সাথে তার বৈঠকের সময় বিষয়টি উত্থাপিত হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে জি-২০ থেকে রাশিয়াকে বের দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে বলে জানিয়েছিল বার্তাসংস্থাটি।
রাশিয়াকে গ্রুপ অব টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া উচিত কি না জিজ্ঞাসা করা হলে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমার উত্তর হ্যাঁ, (তবে বিষয়টি) জি-২০ এর ওপর নির্ভর করছে।’
বাইডেন আরও বলেন, যদি ইন্দোনেশিয়া এবং অন্য দেশগুলো রাশিয়াকে জি-২০ থেকে অপসারণে একমত না হয়, তাহলে ইউক্রেনকে বৈঠকে অংশ নিতে দেওয়া উচিত।
এর আগে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে গত বুধবার রয়টার্স জানিয়েছিল, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে জি-২০ থেকে রাশিয়াকে বের দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্য পদক্ষেপের কথা চিন্তা করছে। এতে আরও বলা হয়, জি-২০ থেকে রাশিয়াকে রিপ্লেস করতে পোল্যান্ড মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এর জবাবে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে দেশটি।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর একটি জোট জি-২০। শিল্পোন্নত ধনী দেশগুলোর এই সংগঠনের সদস্য হিসেবে রয়েছে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জলবায়ু পরিবর্তন ও উন্নয়নসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়াই এই গোষ্ঠীটির লক্ষ্য।
বিশ্লেষকরা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেটি রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে যুক্ত হবে। কিন্তু পশ্চিমাদের এই পদক্ষেপের বিরুদ্ধে চীন, ভারত ও সৌদি আরবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জি-২০ দেশগুলো সম্ভবত ভেটো দেবে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত