
রাশিয়ার বাজারে পোশাক রপ্তানি করতে চান দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তারা। দেশটির বাজার ধরতে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গুলশানের বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতিয়েভিচ মানতিতিস্কি সাক্ষাৎ করেন। এ সময় সহযোগিতার কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মিরান আলী এবং রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্তন ভেরেশচাগিন উপস্থিত ছিলেন। তারা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কিভাবে বাড়ানো যেতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, রাশিয়া একটি সম্ভাবনাময় বাজার। এ বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের জন্য ব্যাপক চাহিদা আছে। কিন্তু রাশিয়ায় পোশাক রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে লেনদেন এবং শুল্ক জটিলতা।
ফারুক হাসান বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এবং রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানির পথ প্রশস্ত করতে রাশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।
- ১জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ২দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৩হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৪বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৫অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৬বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৭পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৮শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৯রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ১০বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৭চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত