
ব্যাংকিং খাতকে ঢেলে সাজাতে অর্ধেকেরও বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের পরিকল্পনা করছে ভারত। সরকার ও ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। তাতে বলা হচ্ছে, ভারত সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনার খসড়া তৈরি শেষে তা মন্ত্রিসভায় তোলা হবে।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার এই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম দফায় ব্যাংক অব ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউসিও ব্যাংক, ব্যাংক অব মহারাষ্ট্র এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের বেশিরভাগ শেয়ার বিক্রি করা হবে।
বর্তমানে ভারতে রাষ্ট্রমালিকাধীন ব্যাংকের সংখ্যা ১২টি। মোদি সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সরকারি পরিকল্পনা হচ্ছে, রাষ্ট্রমালিকাধীন ব্যাংকের সংখ্যা ৪ থেকে ৫টিতে নামিয়ে আনা।‘ বেসরকারিকরণের নতুন যে প্রস্তাবনার খসড়া সরকার তৈরি করছে, এটি তারই অংশ বলে জানান তিনি।
পরিকল্পনাটি এখন খসড়া আকারে রয়েছে। খসড়াটি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় তোলা হবে। সরকারি এই পরিকল্পনার বিষয়ে অবগত হওয়ার পর রয়টার্সের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতেই কেউ রাজি হয়নি।
করোনার আগে থেকেই ভারতের অর্থনীতির অবস্থা নাজুক। তাই সরকার তহবিল সংগ্রহের লক্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণের পরিকল্পনা করছে। এছাড়া সরকারি বিভিন্ন কমিটি এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াও ভারতে রাষ্ট্রমালিকাধীন ব্যাংকের সংখ্যা পাঁচের বেশি হওয়া উচিত নয় বলে সুপারিশ করেছে।
২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া হিসাবে ভারতীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৯৩ লাখ ৫০ হাজার কোটি রুপি; যা ব্যাংকগুলোর মোট সম্পত্তির ৯ দশমিক ১ শতাংশ। ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি কাটাতে সরকারকে দুইশো কোটি ডলার অর্থ দিতে হবে।
- ১সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ২মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৩শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ৪দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ৫নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর
- ৬জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ
- ৭পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৮বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ৯হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ১০যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত