
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সকল প্রকার কোটা সংস্কারের দাবিতে এবার ক্যাম্পাস এলাকার বাইরে কুষ্টিয়া শহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা পদযাত্রার একপর্যায়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠিয়েছেন।
রোববার (১৪ জুলাই) সকাল ৯টায় কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে একত্রিত হয় শিক্ষার্থীরা। পরবর্তীতে চৌড়হাস থেকে মজমপুর পর্যন্ত গণপদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি মোঃ এহেতেশাম রেজা অনুপস্থিত থাকায় এডিসি মোঃ মহসিন উদ্দীনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের দাবি তুলে ধরেন।
এছাড়া স্মারকলিপিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদও জানান তারা। এসময় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
পদযাত্রাটি মুজিব চত্বর প্রদক্ষিণ করে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা থাকবে সংসদে অধিবেশন ডেকে আমাদের দাবিগুলো আমলে নিয়ে কমিটি গঠন করে বৈষম্যমূলক কোটা সংস্কার করবে। এছাড়া শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে দাবিদাওয়া মেনে নিয়ে আমাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করা।
এএন
- ১হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ২রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৩সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৪ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৬থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১০কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী





পাঠকের মতামত