প্রকাশিত: মার্চ ২৫, ২০২১ ২:১৬ পিএম

‘ক্যাশবাবা’ না‌মের ই-ওয়ালেট সেবা চালু করে‌ছে রিকারশন ফিনটেক লিমিটেড। বুধবার (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু ক‌রে কোম্পানিটি, যা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।

ই-ওয়ালেট সেবা চালুর অনুষ্ঠানে উপস্থিত ছি‌লেন রিকারশন ফিনটেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান‌টির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, চিফ মার্কেটিং অফিসার ও ডিরেক্টর মো. শাহেদ উল্লাহ শাহেদ প্রমুখ।

এর আগে গত বছ‌রের ২৪ মার্চ রিকারশন ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে পূর্ণ লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। রিকারশন ই-ওয়ালেট, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সুইচ এবং কার্ড স্কিম এর সঙ্গে সংযুক্ত সিএমএস সফটওয়্যারসমূহ তৈরি করে যা PCI-DSS, ISO এবং EMVCo বর্ণিত মানদণ্ড নিশ্চিত করে।

ক্যাশবাবা সেবার মাধ্য‌মে গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংক হিসাব থেকে ক্যাশ ইন ও কোনো খরচ ছাড়া অর্থ পাঠাতে পার‌বেন। এছাড়া সব ধর‌নের লেনদেন, কিউআর কোড ও এনএফসির মাধ্যমে পেমেন্ট গ্রহণ কর‌া যা‌বে।

শেয়ার

পাঠকের মতামত

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

সেমিনারে বিশেষজ্ঞদের তাগিদ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই

সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়: তিতুমীর অকার্যকর ৪৫% সোলার ও ...