প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪ ৫:৩৭ পিএম

২০২২-২০২৩ অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল বেড়েছে ৬ লাখ ৩৩ হাজার ৪২০টি। গত অর্থ বছরের তুলনায় যা প্রায় ২১ শতাংশ বেশি। অন্যদিকে রিটার্ন দাখিলের বিপরীতে কর আদায় হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা। আদায় বেড়েছে হাজার কোটি টাকা।

এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্যানুসারে, ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৬ লাখ ৬২ হাজার ৮১টি। যেখানে একই সময়ে আগের বছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার ৬৬১টি। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৬ লাখ ৩৩ হাজার ৪২০টি।

আর রিটার্ন বৃদ্ধির সঙ্গে বেড়েছে আয়করের পরিমাণও। ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫ হাজার ৯০১ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের বছরে ছিল ৪ হাজার ৮৯৮ কোটি টাকা।

টিআইএনধারীদের সংখ্যা প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি পেলেও এখনো বাড়েনি কাঙ্ক্ষিত আয়কর রিটার্ন দাখিল করার সংখ্যা। সর্বশেষ ৯৮ লাখ ৩৪ হাজার ব্যক্তি টিআইএন নিয়েছেন।

চলতি বছরে ৪২ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা কাঙ্ক্ষিত হারে বাড়ছে না। এনবিআরের প্রত্যাশা ছিল টিআইএনধারীদের মধ্যে অন্তত ৪০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করবে। কিন্তু যে হারে রিটার্ন দাখিল হচ্ছে সেই লক্ষ্য থেকে ঢের পিছিয়ে রয়েছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...