
রূপালী ব্যাংকের যশোর জোনের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের সকল শাখা ব্যবস্থাপক সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয় খুলনার বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাপী ঋণ আদায়ের পাশাপাশি নতুন করে যাতে আর কোন ঋণ খেলাপি হয়ে না পরে সেজন্য যথাযথ মনিটরিং ও তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগদ আদায়, পূণঃতফশীল, নবায়ন ও প্রয়োজনে সুদ মওকুফ সুবিধা প্রদানের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস করে আনতে হবে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য মারাক্তক ক্ষতিকর বিষফোঁড়া বলে তিনি উল্লেখ করেন।
খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন সিএমএসএমই ঋণ বিতরণ, লো কষ্ট ও নো কষ্ট আমানত সংগ্রহ, কৃষি ও পল্লীঋণ বিতরণ এবং হোমলোনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে যশোর জোনের আঠারোটি শাখার ব্যবস্থাপক ও নির্বাহী উপস্থিত ছিলেন। কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাহাদ আলী।
- ১দেশের ১২ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
- ২ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ
- ৩সদকা জান্নাতে যাওয়ার পথ সুগম করে যেভাবে
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ৬তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৯পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ১০খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত