
করোনার প্রভাব শিথিল হওয়ায় বাড়তে শুরু করেছ আমদানি। ব্যাংকগুলোর ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে করে ডলারের দাম রেকর্ড পরিমাণ বেড়ে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।
গত ১৯ আগস্ট (বৃহস্পতিবার) বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৫ টাকায় ১ ডলার বিক্রি হয়। যা ডলারের সবোর্চ্চ দর। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসের প্রকোপর বৃদ্ধির আগে ডলারের সর্বোচ্চ দর উঠেছিল ৮৪ দশমিক ৯৫ টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ব্যাংকগুলোর চাহিদা মেটাতে পাঁচ কোটি ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া শ্রীলংকার সঙ্গে ডলার সোয়াপের মাধ্যমে পাঁচ কোটি ডলার ছাড় করা হয়। এরপরও বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল চার হাজার ৬৫৮ কোটি ডলার। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রিজার্ভ।’
ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলে নিয়ে অর্থনীতির চাকা আবার গতিশীল হচ্ছে। সামনে ডলারের দর বাড়তে পারে এমন সম্ভবনা থেকে অনেক ব্যাংক ডলার কেনা বাড়িয়েছে। তাদের আশঙ্কা সামনে রেমিট্যান্স কমে যাবে। ফলে ডলারের যোগান আগের মতো থাকবে না। তাছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্যেও আবার স্বাভাবিক ধারায় ফিরবে। যে কারণে ডলারের চাহিদাও বাড়বে বলে মনে করছেন তারা। বাড়তি ডলারের যোগান দেওয়ার জন্য ব্যাংকগুলো তাদের নিজেদের কাছে ডলার ধরে রাখার পরিমাণ বাড়াচ্ছে।
তাছাড়া চলতি অর্থবছরের মুদ্রানীতিতেও ডলারের দর বাড়ার ঈঙ্গিত দেওয়া হয়। ফলে সর্বাধিক ব্যবহৃত এই বিদেশি মুদ্রাটির দেশের বাজারে দাম বাড়তে শুরু করে। আর গত ২৯ জুলাই মুদ্রানীতি ঘোষণার পর থেকেই ডলারের দর ধারাবাহিক ভাবে বাড়তে দেখা যায়।
চলতি অগাস্ট মাসের প্রথম কর্মদিবস (২ অগাস্ট) আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় হার অনুযায়ী ডলারের ক্রয়মূল্য ছিল ৮৪ দশমিক ৮০ টাকা। বিক্রয় মূল্য ছিল ৮৪ দশমিক ৮১ টাকা।
১৯ অগাস্ট আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় হার অনুযায়ী ডলারের ক্রয়মূল্য ছিল ৮৪ দশমিক ৯০ টাকা এবং বিক্রয় মূল্য ছিল ৮৫ টাকা। অর্থাৎ চলতি মাসের প্রথম ১৯ দিনে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর মধ্যকার লেনদেনে ১০ পয়সা বেশি দিয়ে কেনা এবং ১৯ পয়সা বেশি দিয়ে বিক্রি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান ঘেটে এ চিত্র পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে আরও দেখা যায়, গত জুলাই মাসের শেষ কর্মদিবসে (২৯ জুলাই) আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় হার অনুযায়ী, ডলারের ক্রয়মূল্য ছিল ৮৪ দশমিক ৮০ টাকা। বিক্রয়মূল্য ছিল ৮৪ দশমিক ৮০ টাকা। বিগত কয়েক মাস ধরেই এই দর একরকম স্থির ছিল।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালের অগাস্টে ডলারের আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় হার ছিল ৭৭ দশমিক ৪০ টাকা। ২০১৫ সালের অগাস্টে এই দর বেড়ে হয় ৭৭ দশমিক ৮০ টাকা। ২০১৬ সালে অগাস্টে ডলারের দর ছিল ৭৮ দশমিক ৪০ টাকা। ২০১৭ সালের অগাস্টে ডলারের দর বেড়ে হয় ৮০ দশমিক ৭০ টাকা। ২০১৮ সালের অগাস্টে ডলারের দর ৮৩ দশমিক ৭৫ টাকা হয়। ২০১৯ সালের ১২ জানুয়ারি ডলারের দর এক দিনে ৮৩ দশমিক ৯৫ টাকা থেকে এক লাফে ৮৪ দশমিক ৯০ টাকায় উঠে আসে। তবে এর পর পরই কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ডলারের দর আবার আগের অবস্থানে ফিরে আসে।
- ১রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ২বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৩পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৪চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৬মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৭বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৮শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৯স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১০চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত