
আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক খাতের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, আর্থিক ঝুঁকি চিহ্নিত করণ এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও দক্ষ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে ক্যামেলস রেটিং করে কেন্দ্রীয় ব্যাাংক। এটা হল মূলধন পর্যাপ্ততা, সম্পদের মান, ব্যবস্থাপনা, উপার্জন, তারল্য ও বাজার ঝুঁকিতে সংবেদনশীলতা। এই পদ্ধতিতে প্রতিষ্ঠানগুলোকে ১ (সেরা) থেকে ৫ (সবচেয়ে খারাপ) পর্যন্ত রেটিং দেওয়া হয়, যা তাদের দুর্বল কর্মক্ষমতা এবং আর্থিক ঝুঁকি চিহ্নিত করতে সাহায্য করে।
ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্সপ্রাপ্ত ও অনুমোদনপ্রাপ্ত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও), পরিশোধ সেবাদানকারী পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), মোবাইল ফিন্যান্স সার্ভিসেস (এমএফএস) ও ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মান যাছাইয়ের জন্য রেটিংয়ের আওতায় আনছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ক্যামেলস রেটিংয়ের মতো এখানে কেন্দ্রীয় ব্যাংক তথ্য সংগ্রহ করে মূল্যায়ন করবে না। এখানে স্বমূল্যায়ন সিস্টেম করা হয়েছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেরাই মূল্যায়ন করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে শতাধিক প্রশ্ন লিখে দেয়া হবে। প্রতিষ্ঠানগুলো এসব প্রশ্নের উত্তর দিতে হবে।
সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী ও পরিশোধ সেবাদানকারীর স্বমূল্যায়ন প্রসঙ্গে একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণকল্পে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ প্রণীত হয়। বর্ণিত আইনের ১৮ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পরিশোধ কার্যক্রমের আধুনিকায়ন, ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী ও পরিশোধ সেবাদানকারীর কার্যক্রমের মানদ- ও নীতি নির্ধারণ এবং প্রয়োগ করতে পারে।
পরিশোধ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের স্বমূল্যায়ন কার্যক্রমের ভূমিকা অপরিসীম। কেননা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বমূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাংগঠনিক ও আইনি কাঠামো, পরিচালন দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহক স্বার্থ সংরক্ষণের বিষয়ে উদ্ভূত সমস্যা নিরসনে দ্রুতগতিতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়। এ প্রেক্ষাপটে পরিশোধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম স্বমূল্যায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট ফরম্যাট (টেমপ্লেট) প্রণয়ন করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্সপ্রাপ্ত ও অনুমোদনপ্রাপ্ত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী ও পরিশোধ সেবাদানকারীকে প্রণীত টেমপ্লেট অনুসারে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম স্বমূল্যায়ন করার নির্দেশ প্রদান করা হ’ল। প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত ঘোষণা পত্রসহ বার্ষিক ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের ৩১ ডিসেম্বর তারিখ ভিত্তিক স্বমূল্যায়ন সম্পন্ন করে দালিলিক প্রমাণসহ পরবর্তী বছরের ৩১ জানুয়ারির মধ্যে এ বিভাগে দাখিল করবে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ এর ১৮(৪) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশ জারি করা হ’ল, যা অবিলম্বে কার্যকর হবে।
এই সার্কুলারের বিষয়ে কথা বললে সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা রেটিংয়ের আওতায় আনতে চাচ্ছি। প্রতিষ্ঠানগুলোর বার্ষিক কার্যক্রমের মান যাছাইয়ের জন্য স্বমূল্যায়ন পদ্ধতি করেছি। আমরা প্রশ্ন লিখে দিব। তারা নিজেরাই নিজেদের মূল্যায়ন করবে। তাদের দেয়া উত্তরের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী, সন্তোষজনক, ভাল, প্রান্তিক ও দুর্বল-এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করবো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট সেক্টরে ঝুঁকি সনাক্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পরিশোধ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বমূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি বলেন, পিএসও, এমএফএস এবং পিএসপি এর স্বমূল্যায়নের মাধ্যমে তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো, আইনি কাঠামো, ব্যবসায়িক মডেল, প্রযুক্তিগত অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়মনীতি পরিপালন ও আর্থিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভকরা সম্ভব হবে। প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত পৃথক পৃথক স্বমূল্যায়নের টেমপ্লেটে শতাধিক প্রশ্ন ও কিছু রেশিও অস্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্নের উত্তর প্রদানের জন্য ‘হ্যাঁ’, ‘না’ কিংবা ‘আংশিক’ অপশন রয়েছে এবং জন্য কলাম বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হতে প্রাপ্ত প্রশ্নের যথোচিত উত্তরের যোগফলের মাধ্যমে পাওয়া প্রতিটি প্রতিষ্ঠানের স্কোরের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বর্ণিত প্রতিষ্ঠানগুলোকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করবে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, পেমেন্ট সিস্টেমের এই প্রতিষ্ঠানগুলো মান যাচাইয়ের জন্য এই সার্কুলার করা হয়েছে। এখানে তারা নিজেরাই নিজেদের মান মূল্যায়ন করবে। ভাল-খারাপ দুইটিই তাদের লিখতে হবে। আমরা আশা করি এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সেবার মান আরও ভাল হবে।
এএ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত