
কয়েকদিন আগে একাধিক গাড়িতে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে টাটা মোটরস। মোট মূল্যে ৬০০০০ রুপি পর্যন্ত ছাড় দিয়েছে তারা। এবার সেই তালিকায় নাম লেখালো রেনল্ট ইন্ডিয়া। একাধিক গাড়ির জন্য অফার ঘোষণা দিয়েছে তারা। জি বিজনেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, কিগার কমপ্যাক্ট এসইউভি, কিউইড হ্যাচব্যাক এবং ট্রাইবার সেভেন সিটার গাড়িতে দুর্দান্ত অফার দিয়েছে রেনল্ট ইন্ডিয়া। এগুলোর মধ্যে নগদ ছাড়, এক্সচেঞ্জ বেনিফিট, লয়্যালটি বোনাস অন্তর্ভুক্ত রয়েছে।
রেনল্ট ব্র্যান্ডের গাড়ির স্ক্র্যাপেজ স্কিমে অংশগ্রহণকারীদের জন্য অতিরিক্ত এক্সচেঞ্জ সুবিধা দেয়া হবে, যা আর.ই.লিআই.ভি.ই নামে পরিচিত। উভয় কোম্পানির অফার চলবে মে মাসজুড়ে।
রেনল্ট কিগার
এটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের সেগমেন্টের অন্যতম জনপ্রিয় গাড়ি। এর একাধিক ভ্যারিয়েন্ট বর্তমানে ভারতের বাজারে বিক্রি হচ্ছে। যেগুলোর দাম ৬ থেকে ১১ লাখ ২৩ হাজার রুপি।
গাড়িটিতে ৪টি ইঞ্জিন এবং গিয়ারবক্সের কম্বিনেশনের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে মে মাসে সর্বোচ্চ ৪০০০০ রুপি পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। স্পষ্টভাবেই এসইউভির বিভাগে বর্তমানে সেরা বিকল্প হয়ে উঠেছে গাড়িটি।
রেনল্ট কিউইড
রেনল্টের সবচেয়ে ছোট গাড়ি হলো কিউইড। এতে একটি ৬৮ হর্সপাওয়ার, ১ দশমিক ০ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে। এক্ষেত্রে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৪০০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা।
ভারতীয় বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে ৪ লাখ ৭০ হাজার রুপি থেকে। কিউইডের টপ স্পেক ভ্যারিয়েন্টটির দাম ৬ লাখ ৪৫ হাজার রুপি। বর্তমানে গাড়িটি মারুতি সুজুকি অল্টো কে১০-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করছে।
রেনল্ট ট্রাইবার
এটি ডিসটিঙ্কটিভ কম্যাক্ট সেভেন সিটার গাড়ি। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে ৬ লাখ রুপি থেকে। এর সর্বোচ্চ দাম ৮ লাভ ৯৮ হাজার রুপি। এতে একটি ৭২ হর্সপাওয়ার, ১ দশমিক শূন্য লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে। এতে ৩৫০০০ রুপি ছাড় দিচ্ছে রেনল্ট। চলতি মাসে গাড়িটি কেনার ক্ষেত্রে দুর্দান্ত ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা।
প্রসঙ্গত, অফারগুলো স্থান এবং স্টকে থাকা গাড়িগুলোর পরিমাণের ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। সুনির্দিষ্ট ছাড় পেতে বাড়ির কাছে স্থানীয় ডিলারের পরামর্শ নিতে বলা হয়েছে।
- ১সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ২বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৩হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৫মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৮রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত