
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারে মসজিদ ও রেলওয়ে স্টেশনের পাশে ঘনবসতি এলাকায় অবৈধভাবে মুরগির খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে কাজী মাইনুল হক ওরফে মাইনদ্দিন কাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ জুলাই) এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া ও বসন্তপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মো. আইয়ুব আলী ফকির।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত এক সপ্তাহ আগে জনৈক কাজী মাইনুল হক ওরফে মাইনদ্দিন কাজী নামে এক ব্যক্তি বসন্তপুর স্টেশন বাজারে বসন্তপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এবং রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মাত্র ১০ গজ দূরে রেলওয়ের জমিতে ৫ শতাধিক সোনালী মুরগি নিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে মুরগির খামার গড়ে তুলেছেন। উক্ত খামারের মুরগির বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ ছড়ানোর কারণে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। মুরগির বিষ্ঠার দুর্গন্ধে বাজারের ব্যবসায়ীরা, মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করা ট্রেনের যাত্রীরা ও সাধারণ পথচারীরা সীমাহীন দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যহানির আশঙ্কায় ভুগছেন।
জনদুর্ভোগের বিষয় বিবেচনা করে অবৈধভাবে গড়ে তোলা মুরগির খামারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুরোধ জানানো হয়েছে।
বসন্তপুর স্টেশন বাজার কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মাইনদ্দিন কাজীর মুরগির খামারের দুর্গন্ধে বাজারের ব্যবসয়ীরা অতিষ্ঠ হয়ে আমার কাছে অভিযোগ করেছেন। প্রশাসনের কাছে অনুরোধ এ খামারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করা কয়েকজন যাত্রী বলেন, এই মুরগির খামারের দুর্গন্ধে প্ল্যাটফর্মে দাঁড়ানো যায় না। বমি আসে। এই খামার দ্রুত বন্ধ করা হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. রবিউল আলম বলেন, বসন্তপুর রেলওয়ে স্টেশনের পাশে ঘনবসতি এলাকায় অবৈধভাবে মুরগির খামার গড়ে তোলার অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এএন
- ১রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ২সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৩ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৫থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৯কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ১০ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৬রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত