
পেরুর বিপক্ষে আজ মাঠে নেইমারকে দেখে অনেকেরই অবাক হওয়ার কথা। আবারও নতুন চুলের ছাঁট! তবে বল পায়ে ব্রাজিল তারকাকে দেখা গেল সেই পুরোনো ছন্দে। নেইমার ভেলকিতে আরও একবার গোল উৎসবে মেতে উঠলো সেলেসাওরা। চলমান কোপা আসরে একপ্রকার অপ্রতিরোধ্য নেইমার। হলুদ জার্সির সমর্থকেরা তো এ নেইমারকেই দেখতে চেয়েছেন সবসময়।
নেইমার তাদের আজও নিরাশ করেননি। নিজে একটি গোল করার সঙ্গে রিচার্লিসনকে দিয়ে আরও একটি গোল করিয়েছেন। এ ছাড়া ব্রাজিলের বাকি দুই গোলের মূল উৎস ছিল নেইমারের ক্রস ও তাঁর দুর্দান্ত এক মুভ। ব্রাজিলের ৪-০ গোলের জয়ে ম্যাচসেরার পুরস্কারটা তাই নেইমারের হাতেই উঠেছে। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের ৩-০ গোলে জয়েও ‘নিউক্লিয়াস’ ছিলেন পিএসজি তারকাই।
কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম দুই ম্যাচ জয়ে নেইমারের মুখটাই তাই চলে আসে সবার আগে। এই নিয়ে ব্রাজিলের শেষ চার ম্যাচে চার গোল করলেন এই ফরোয়ার্ড। আজকের গোলটি দিয়ে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্বদেশী তারকা রোনালদোকে (নাজারিও) পেছনে ফেললেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে এখন তাঁর গোলসংখ্যা ৬৮। ম্যাচ শেষে চোখের জল মুছে নেইমার বলেন, ‘ব্রাজিল দলের ইতিহাসের অংশ হতে পারাটা আমার জন্য দারুণ সম্মানের।’
ব্রাজিলের জার্সি গায়ে ইতিমধ্যে ১০৭ ম্যাচ খেলেছেন তিনি। আর মাত্র ৯ গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা পেলেকে। আবেগাক্রান্ত নেইমার জানালেন, এসব রেকর্ড নয়, ব্রাজিলের হয়ে খেলতে পেরেই তিনি খুশি, ‘সত্যি বলতে ব্রাজিলের হয়ে খেলাটাই ছিল আমার স্বপ্ন। সব সময় এই জার্সি পরতে চেয়েছি। কখনো ভাবিনি এখানে (গোল তালিকা) উঠে আসতে পারব।’
ফিফা এক টুইটে জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমার এখন ২০তম। কিন্তু তারা গোলসংখ্যা কিংবা কারা তাঁর ওপরে, সেই তালিকাটা অবশ্য প্রকাশ করেনি।
তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলের গোলের রেকর্ড নেইমার টপকে যাবেন বলেই সবার ধারণা। ব্রাজিল তারকাকে শীর্ষে দেখার আশা জানিয়ে ইনস্টাগ্রামে পেলে লেখেন, ‘আজ (বাংলাদেশ সময় ভোরে) সে আমার গোলের রেকর্ড ছোঁয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। তাকে সেখানে দেখার প্রত্যাশায় আছি, সেই একই আনন্দ নিয়ে যখন তাকে প্রথম খেলতে দেখি।’
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই





পাঠকের মতামত