
করোনা সংক্রমণরোধে সরকার ঝুঁকি বিবেচনায় যেসব এলাকা লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করেছে তা কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২২ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকার বাসভবন থেকে নোয়াখালীতে কোভিড-১৯ হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী নোয়াখালীতে স্থাপিত কোভিড হাসপাতালে জন্য নিজস্ব তহবিল থেকে দুটি আইসিইউ ও ভেন্টিলেটর হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ আইসিইউ ও ভেন্টিলেটর দু’টি গ্রহণ করেন।
কাদের বলেন, ‘সরকার নতুন করে করোনার উচ্চঝুঁকি বিবেচনায় বেশ কিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসব এলাকার জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। অনুরোধ করছি, ধৈর্যসহ পরিস্থিতি মোকাবিলা করার।’
সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার টেস্টিং ক্যাপাসিটি এবং চিকিৎসা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এরইমধ্যে ৬০ এর বেশি কেন্দ্রে টেস্ট করা হচ্ছে। যদিও আমাদের আরও টেস্ট সেন্টার বাড়ানো প্রয়োজন। চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষার সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’
‘যত প্রস্তুতি নেওয়া হোক না কেন বিশ্বব্যাপী একটি অভিন্ন কথাই বিশেষজ্ঞরা বলছেন, সেটি হলো নিজের সুরক্ষা। করোনা প্রতিরোধের সবচেয়ে সেরা কৌশল হিসাবে নিজেকে সচেতন থাকতে হবে। সুরক্ষা দিতে হবে। তাই আসুন কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমরা সুরক্ষার প্রাচীর গড়ে তুলি, নির্মাণ করি সচেতনতা দুর্গ।’
বাংলাদেশ সফররত চীনা বিশেষজ্ঞ দলটি সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছে জানিয়ে সরকারের মন্ত্রী বলেন, ‘পরীক্ষা কম হচ্ছে বলে তারা মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথাও বলেছেন।’
- ১আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ২প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ৩মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ৪এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৫বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৬চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ৮নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- ৯ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ১০পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী
- ১ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ২কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৩কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৪ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৫চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৬সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ৭রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৮ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৯চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ১০বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা





পাঠকের মতামত