জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬ ৩:৪৭ পিএম

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে ৮ মাস ধরে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। মাসের পর মাস পার হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেও কোথাও তার সন্ধান পায়নি পুলিশ।

এদিকে মেয়েকে খুঁজে পেতে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের একটি পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ তৃপ্তির মা রহিমা বেগম।

নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে রহিমা চিকিৎসার জন্য ঢাকায় যান। ওইদিন বিকেলে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজখবর নিতে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, তার মেয়ে তৃপ্তি বাড়ি থেকে পাশ্ববর্তী কালিবাজারে গেছে। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরেনি। তখন আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই বছর ৬ ডিসেম্বর মেয়ের সন্ধানে রহিমা লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু নিখোঁজের আট মাস পার হলেও এখনো তার মেয়ের কোনো সন্ধান মেলেনি।

রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তৃপ্তি আমার ছোট মেয়ে। ৮ মাস হয়ে গেলো আমার মেয়েকে কোথাও পাচ্ছি না। পুলিশও আমার মেয়ের কোন সন্ধান দিতে পারেনি। এ অবস্থায় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তৃপ্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা থানায় নিখোঁজ ডায়েরি করেছে, তাও পাওয়া যায়নি।

এ ব্যাপারে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...