প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:৫২ পিএম

লভ্যাংশ ঘোষণা না করেও বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে । আজ শেয়ারটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

প্রসঙ্গত, কোম্পানিটির পর্ষদ গতকাল ২০২১,২০২২ ও ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটির শেয়ার দর কমার কথা থাকলেও উল্টো দর বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৫৬২ বারে ৩০ লাখ ৩৩ হাজার ৭৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫৪ টাকা ৪০ পয়সা  বা ৭.৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭৮০ টাকা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৬.০১ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতি ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, অ্যাপেক্স স্পিনিং, মুন্নু অ্যাগ্রো মেশিনারিজ ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...