প্রকাশিত: জানুয়ারী ৮, ২০২৩ ১:৩২ পিএম

কোনো ধরনের লাভ ছাড়া কম দামে মেট্রোরেলের জন্য বিদ্যুৎ চেয়ে প্রস্তাব দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে, ইকোপার্কের জন্যও একইভাবে বিদ্যুতের দাম ধরার প্রস্তাব দিতে চায় সংশ্লিষ্ট সংস্থা।

বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় ডিএমটিসিএল।

রোববার (৮ জানুয়ারি) শুরু হয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি। শুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরামূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ১৩ পয়সা করার সুপারিশ করেছে। এতে গড়ে বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ ভাগ।

শুনানিতে পিজিসিবি ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের পর ডিএমটিসিএল এই প্রস্তাব উপস্থাপন করে।

বিদ্যুৎ বিভাগ এই প্রস্তাবের বিষয়ে অবগত আছে এবং নীতিগতভাবে সম্মত হয়েছে। পাবলিক ইন্টারেস্ট চিন্তা করে এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল পরিচালনার জন্য বিদ্যুতের দামে কিছুটা ছাড় চেয়েছি। আমরা যত ছাড় পাবো, ততই মেট্রোরেল চলাচলের জন্য মঙ্গল। কারণ মেট্রোরেলে পরিচালনায় অন্যতম খরচ বিদ্যুৎ খাতে। বিদ্যুতে ছাড় চেয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি বিইআরসি বরাবর। এটা নিয়ে শুনানি চলছে, আশা করছি বিদ্যুতে ছাড় পাবো।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...