জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫ ৩:৪৯ পিএম

নাটোরের লালপুরে গণঅধিকার পরিষদের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মোট ৩৬ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে পদত্যাগের ঘোষণা দেন গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহেন্নিকা পারভিন, লালপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল হেলালসহ দুড়দুড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও ৩২ জন নেতাকর্মী।

গণঅধিকার পরিষদ লালপুর উপজেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, “আমাদের ব্যক্তিগত কারণে আমরা স্বেচ্ছায় একযোগে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদ নাটোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করতে পারে।”

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা একটি মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি মোয়াজ্জেমকে ...