লালপুরে ছেলের সঙ্গে একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা
নাটোরের লালপুরে এবছর একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছেন মা ও ছেলে। জীবনের নানা প্রতিকূলতা ...

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল হান্নান (৫৫) নামের এক বৃদ্ধ পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি উপজেলার রসুলপুর আশ্রয়ন প্রকল্পের পাশে পুকুরে মাছ ধরতে যান। স্থানীয়রা তাকে ওই সময় পানিতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন, তবে রাতভর তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা জাল টেনে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তদন্তের জন্য একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত