
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগ, বিএনপি দুই দলেই সমান সমান এখন আসেন মাঠে খেলি।
ক্ষমতার অপব্যবহার যারা করেছেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে। সালমান এফ রহমান প্রতি মাসে ২ শত কোটি টাকা করে চাঁদা দিত শেখ হাসিনাকে। আজ সালমান এফ রহমান কই আপনাদের অপকর্মের জনগণ আপনাদের ডিম থেরাপি দিয়েছে।
তিনি আরও বলেন,সংসদের শেখ হাসিনাকে হযরত উপাধি দিয়েছিল। আজ সেই হযরত কোথায়?
অপরদিকে লালমনিরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে গরু চোরের উপাধি দিয়ে বলেন, মোতাহার হোসেন ওই হিন্দু ভাইদের উস্কানি দিয়ে সীমান্ত নিয়ে গিয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করুন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির উদ্যোগে দুই দিনের অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে মিশন মোড়ে হামার বাড়ির সামনে এ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য করে সাধারণ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। হত্যাকারীদের বিচার বাংলাদেশের মানুষই করবে।
কর্মসূচির দ্বিতীয় দিনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ছাত্রজনতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছসহ নেতৃবৃন্দ।
এ সময় বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মী অংশ নেয়। এদিকে খুনি হাসিনার বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে জেলায় বিক্ষোভ মিছিল ও মিশনমোড়ে অবস্থান সমাবেশ করেছে।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত