
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ছাগলকে ঘাস খাওয়াতে গেলে দুই রাখালকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই বাংলাদেশি হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই এলাকার বাবর আলীর ছেলে ইন্টু মিয়া (৩০)।
স্থানীয়রা জানায়, দুপুরে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। ওই সময় বিএসএফ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। তবে ওই দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সীমান্তবাসীরা বলেন, প্রতিনিয়তই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশিদের ধাওয়া করেন। এমনকি অনেক সময় আটকে মারধর করেন।
চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফের ধাওয়ায় পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। এতে কেউ আহত হয়নি।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি এক ইউপি সদস্যের মাধ্যমে জেনেছি। এ ঘটনার পর আমরা বিষয়টি বিজিবিকে অবগত করেছি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত