
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র দুই সদস্য অমৃত ফরহাদ ও নুরুজ্জামানের গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাসনীফ ইমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন লেখক যখন কিছু লিখে, তখন সেটা মূলত তার জন্য লিখে; আর যখন সে লেখাটা প্রকাশ হয়ে যায়, তখন সেটা পাঠকের হয়ে যায়। লেখকের সার্থকতা এখানেই। ভালো বই মানুষ ও সমাজের উপকৃত বন্ধু, বই দু’টি সেই স্বাক্ষর রাখবে বলে আশাবাদী।
বক্তারা আরো বলেন, ‘ফরিদগঞ্জে বসে সাহিত্যচর্চা করাটা চাট্টিখানি কথা নয়, বই প্রকাশ করা তো দূরের বিষয়। কিন্তু এই দু’জন লেখক লেখালেখির পাশাপাশি বই প্রকাশ করে বেশ সাহসের পরিচয় দিয়েছেন। আমাদের সকলের উচিত হবে প্রকাশিত বই দু’টিকে সর্বস্তরের পাঠকের কাছে তুলে ধরা এবং প্রচার করা। আমাদের বিশ্বাস যে একদিন চাঁদপুরের গন্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে এরা তাদের উপযুক্ত স্থান দখল করে নিতে পারবে।’
শাকিল হাসানের উপস্থাপনায় ফরিদগঞ্জ লেখক ফোরাম সভাপতি ইলিয়াস বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘রাক্ষসের দেশে’র লেখক অমৃত ফরহাদ ও ‘বন্ধু’ কাব্যগ্রন্থের মো. নুরুজ্জামান।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট প্রবীণ শিক্ষাবিদ মকবুল আহমেদ বিএসসি; চাঁদপুর সাহিত্য পরিষদ সভাপতি- তছলিম হোসেন হাওলাদার; ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সভাপতি, কবি ও প্রকাশক দন্ত্যন ইসলাম; সাহিত্য পরিষদ চাঁদপুর’র সাধারণ সম্পাদক নূরে আলম পাটোয়ারী; কবি ইকবাল পারভেজ; কবি, লেখক ও সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান।
আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সহ-সভাপতি মহিউদ্দিন, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, লাউতলী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মাহাবুবুর রহমান প্রমুখ।
বক্তব্যের ফাঁকে ফাঁকে গান ও কবিতা আবৃত্তি করে দর্শকদের মুখরিত করে রাখেন- ফাতেমা ইয়াছমিন, নওশিন সাবা, শামিম শেখ, ফাতেমা আক্তার শিল্পী, ইয়াছিন দেওয়ান, আনিকা রহমান সিনথিয়া ও তাসনীফ ইমন।
অনুষ্ঠানের শেষ পর্বে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র পক্ষ থেকে গল্পকার অমৃত ফরহাদ ও কবি মো.নুরুজ্জামানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।
এ সময় নারী ও শিশু সংগঠন ‘ধ্রুপদী’র নেতৃবৃন্দ দুই জনকে ফুলেল শুভেচ্ছা জানান। সর্বশেষ সবাই মিলে বইয়ের মোড়ক উন্মোচন করেন।
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত