
লেবাননে ফিলিস্তিনিদের শিবিরে ফাতাহ ও তার বিরোধীদের সংঘর্ষে অন্ততপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। লেবাননে সিডনের কাছে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় শিবিরে এই ঘটনা ঘটেছে। সেখানে ফাতাহ গোষ্ঠীর সঙ্গে তাদের বিরোধীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষে ফাতাহদের এক কমান্ডারসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ফাতাহ-বিরোধী কট্টরপন্থি গোষ্ঠীর একজন মারা গেছেন।
আইন এল-হিলওয়ের এই শিবিরে দুদিন ধরে সহিংসতা চলে। রোববার (৩০ জুলাই) রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। এই শিবিরে ৫০ হাজার ফিলিস্তিনি আছেন। তবে এই শিবিরে মাঝেমধ্যেই রাজনৈতিক সংঘর্ষ হয়।
জানা গেছে, শনিবার এই সংঘর্ষ শুরু হয়। একজন বন্দুকধারী কট্টরপন্থি এক নেতাকে হত্যার চেষ্টা করে। নেতা বেঁচে গেলেও তার সঙ্গী মারা যান। এরপরই কট্টরপন্থিরা গুলি চালাতে শুরু করে এবং ফাতাহ মিলিটারি জেনারেল ও তার চার সঙ্গীকে হত্যা করে। ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু নয়।
এরপরই প্রবল সংঘর্ষ শুরু হয়। অ্যাসল্ট রাইফেল, হাত গ্রেনেড, লঞ্চার থেকে ছোড়া গ্রেনেডের ব্যবহার হয়। তারপর দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে আলোচনা হয়। তাতে ইরানপন্থি হেজবুল্লাহ নেতারাও ছিলেন। বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
লেবাননের তদারকি প্রধানমন্ত্রীও ফিলিস্তিনিদের কাছে আবেদন জানান, তারা যেন সেনাকে সহযোগিতা করেন এবং শান্তিরক্ষায় সাহায্য করেন।
বিপি/এএস
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত