জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৭:১৫ পিএম

সুন্দরবনের গভীর অরণ্য ছেড়ে লোকালয়ে ঢুকে পড়া একটি মায়াবী চিত্রা হরিণকে উদ্ধার করে আবারও বনে অবমুক্ত করেছে বনবিভাগ।

শনিবার (১৮ এপ্রিল)  সকাল ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের বাড়ির বাগান থেকে হরিণটি উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে।

এ সময় সকালে বন নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) ও ওয়াইল্ড টিমের সদস্যদের সহযোগিতায় বনরক্ষীরা সকালে হরিণটি উদ্ধার করেন।

হঠাৎ করে লোকালয়ে হরিণের উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে বনবিভাগের তৎপরতায় নিরাপদে হরিণটি উদ্ধার করে সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাড়ির লোকজন বাগানে অস্বাভাবিক শব্দ শুনে বাইরে এসে একটি চিত্রা হরিণকে ছুটোছুটি করতে দেখেন।

পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষজন বাড়ির আশপাশে ভিড় করতে শুরু করেন। খবর দেওয়া হয় সুন্দরবন সংরক্ষণে কাজ করা স্থানীয় সংগঠন সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যদের।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে বনরক্ষীদের সঙ্গে সমন্বয় করে গ্রামবাসীদের সহায়তায় হরিণটিকে নিরাপদে আটক করেন।

পরে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বন সংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়।

বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন ভোলা নদীর কিছু অংশ ভরাট হয়ে যাওয়ায় বন ও লোকালয়ের মাঝের প্রাকৃতিক ব্যবধান কমে এসেছে।

ফলে অনেক সময় বনের বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ নদী সাঁতরে লোকালয়ে চলে আসে।

এতে প্রাণীগুলো যেমন আতঙ্কিত হয়, তেমনি লোকজনের মধ্যেও উৎকণ্ঠা দেখা দেয়।

স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে অথবা কোনো বন্যপ্রাণীর তাড়া খেয়ে হরিণটি গভীর রাতে বন থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে।

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতির কারণে অনেক সময় হরিণ আতঙ্কে দিগভ্রান্ত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, খুড়িয়াখালী গ্রামের একটি বাড়িতে হরিণ প্রবেশ করেছে— এমন সংবাদ পেয়ে বনরক্ষীদের পাঠানো হয়।

সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যদের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বন সংলগ্ন এলাকায় কেউ বন্যপ্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বনবিভাগকে জানানো উচিত।

জনসচেতনতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমেই বন্যপ্রাণী রক্ষা সম্ভব।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লোকালয়ে ঢুকে পড়া হরিণটি জীবিত উদ্ধার ও বনে ফিরিয়ে দেওয়ার ঘটনায় বনবিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গ্রামবাসীর সমন্বিত উদ্যোগের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...