
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিনে সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবেও ভিটামিন সি’র যথেষ্ট গুরুত্ব রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, চুল এমনকি ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। এমনিতে শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না। বিভিন্ন খাবারের মাধ্যমেই শরীর এই ভিটামিন পায়। টমেটো, ক্যাপসিকাম, পেয়ারা, ব্রকোলিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। শরীরে ভিটামিন সি-র ঘাটতি হলে কী কী উপসর্গ দেখা দেয় তা জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ’আনন্দবাজারে’র এক প্রতিবেদনে।
ঠান্ডা লাগা : আবহাওয়া পরিবর্তনের সময় হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগলে সতর্ক হোন। ভিটামিন সি’র অভাব লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা তৈরি করতে পারে না। এ কারণে শরীর কোনও জীবাণুর আক্রমণ ঠেকাতে পারে না। এজন্য সহজেই ঠান্ডা লাগে।
রক্তশূন্যতা : সাপ্লিমেন্ট খাওয়ার পরেও রক্তশূন্যতা দেখা দিলে ভিটামিন সি’র পরিমাণ বাড়িয়ে দিন। ক্লান্তিবোধ, ঘন ঘন মাথা ব্যথা, সঙ্গে রক্তাল্পতা হলে বুঝতে হবে শরীরে ভিটামিন সি’র ঘাটতি হয়েছে।
চুল ওঠা: ভিটামিন সি’র স্বল্পতা হলে চুলের গোড়া আলগা ও চুল পাতলা করে তোলে। এর অভাবে সহজেই চুল ঝরে । চুলের যে কোনও প্রসাধনে তাই ভিটামিন সি সমৃদ্ধ আমলকি, লেবুর উপাদান থাকলে ভালো। কোনও অসুখ ছাড়াই ঘন ঘন চুল উঠলে ভিটামিন সি’র চাহিদা পূরণে সচেষ্ট হোন।
খসখসে ত্বক: ভিটামিন সি’র অভাবে ত্বকের অন্যতম পুষ্টি কোলাজেনের পরিমাণ কমতে থাকে। এর ফলে ত্বক পাতলা ও ফ্যাকাশে হতে থাকে। ত্বক নিজস্ব উজ্জ্বলতা এবং সজীবতা হারায়। ফলে ত্বক খসখসে হয়ে যায়।
- ১রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ২আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৩নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৪ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৫আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৬ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ইউসিবি’র বোর্ড সভা ২৮ জুলাই
- ১০উত্তরা ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত