
সুনামগঞ্জের শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ডিসেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন।
আরও বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ প্রমুখ। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপির চেয়ারম্যান, শিক্ষকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপূর্বে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ১৪ডিসেম্বর বিকেল ৩টায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, শিক্ষক ও কবি রবীন্দ্র চন্দ্র দাশ, উপজেলা উদীচী’র উপদেষ্টা আজমান গণি তালুকদার, শিক্ষক সুব্রত কুমার দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক মিঠু চন্দ্র চন্দ প্রমুখ। সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপূর্বে সকাল ৮টায় শাল্লা উপজেলা প্রেসক্লাব ও উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার পক্ষ থেকে শহীদ মিনার পাদদেশে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত