
দিরাই উপজেলা শাখা উদীচী শিল্পী গোষ্ঠী’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি জয়ন্ত কুমার সরকারের অকাল মৃত্যুতে শাল্লায় শোকসভা পালন করা হয়েছে। ২১সেপ্টেম্বর (বুধবার) দুপুরে উদীচী’র অস্থায়ী কার্যালয়ের সামনে শাল্লা শাখার আয়োজনে এ শোকসভা পালন করা হয়।
উদীচী’র শাল্লা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, শাল্লা শাখা উদীচী’র সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চৌধুরী, গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, উদীচী’র কার্যকরী সদস্য আশীষ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন জয়ন্ত কুমার সরকারের মৃত্যুতে আমরা একজন উদীচী’র মানবিক তরুণকর্মী হারালাম। করোনাকালীন কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে। পাশাপাশি তিনি ছিলেন সংস্কৃতিপ্রিয়। বিশেষ করে অপ্রচারিত ধামাইল গানের প্রচার ও প্রসারে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ধামাইল গানকে একটি উৎসবে রূপ দিয়ে গেছেন। আমরা তার এই জনহিতৈষী কর্মকাণ্ডে ব্যাপকভাবে উজ্জীবিত হয়েছিলাম। জয়ন্ত কুমার সরকারের স্থান পূরণ হবার নয়। উদীচী তার এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। এরপূর্বে সাংবাদিক জয়ন্ত কুমার সরকারের আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করেন সংগঠের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯সেপ্টেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দিরাই স্বাস্থ্য কমল্পেক্সে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪বছর।
- ১ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৯জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ১০মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত