
দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তাদের নিয়ে ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে নারী-নেতৃত্বাধীন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর উদ্যোক্তা উন্নয়ন যাত্রা তুলে ধরা হয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে নারী উদ্যোক্তাদের সঠিক ধারণা দেওয়া। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় এখন পর্যন্ত ৫০০-এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন।
১৩ মে ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা ও শিক্ষাবিদরা এই উদ্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ভবিষ্যৎ-কর্মপরিকল্পনা তৈরি করেন।
ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে, যা দেশে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে।
সামিটে ইমপ্যাক্ট রিভিউ সেশন, নেটওয়ার্কিং, প্যানেল ডিসকাশন এবং নারী উদ্যোক্তা উন্নয়ন ও ভবিষ্যৎ স্কেল-আপ পরিকল্পনা নিয়ে কৌশলগত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রোগ্রামের ফলাফল উপস্থাপন, যেখানে অংশগ্রহণকারীদের ব্যবসার আনুষ্ঠানিকীকরণ, আর্থিক শৃঙ্খলা, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের অগ্রগতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ভিসি অধ্যাপক ড. শামস রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এমআর কবির এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম এম নুরুল আবসারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “অর্থনীতিতে নারীদের অংশ্রগ্রহণ বাড়ানোর ব্যাপারে আমাদের ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন হলো এই প্রোগ্রামটি।”
তিনি আরও বলেন, “উদ্যোক্তা ১০১ হলো শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের অংশীদারিত্বের একটি আদর্শ উদাহরণ। আমরা এই প্রোগ্রামটির উন্নয়নে আরও কাজ করব, যাতে সারাদেশে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের কাছেও এর সুবিধা পৌঁছে যায়।”
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “বাংলাদেশে নারী উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই। উচ্চশিক্ষায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রীদের একটি বড় অংশ ভালো ফলাফলের ভিত্তিতে মাসিক দুই কোটি টাকার বৃত্তি পাচ্ছেন। তাদের মেধা, আন্তরিকতা ও উদ্যোগী মনোভাবকে আমরা সাধুবাদ জানাই।”
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বলেন, “ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় হিসেবে এই চমৎকার উদ্যোগে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এই ধরনের মেন্টরিং প্রোগ্রাম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, “ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচি নারীদের ছোট ছোট স্বপ্নকে বড় সফলতায় রূপান্তর করতে সহায়তা করছে।”
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এমআর কবির বলেন, “উদ্যোক্তা ১০১ শুধু উদ্যোক্তা তৈরি করছে না; পাশাপাশি এটি নারীদের অর্থনৈতিক অংশীদার ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের নেতৃত্বদাতা হিসেবেও গড়ে তুলছে।”
সম্মেলনে এই উদ্যোগের সাথে যুক্ত পার্টনার বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সম্মাননা স্মারক দেওয়া হয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত