প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৬:১৫ পিএম

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৬ ঘণ্টা পর রাকিব খান (২৪) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

রাকিব খান শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। তিনি শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার দিক বাড়ি থেকে বের হয় কলেজছাত্র রাকিব খান। সন্ধা হলেও বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে চিকিৎসক জানিয়েছেন, রাকিবের হাতে সাপের ছোবলের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...