প্রকাশিত: মে ১২, ২০২২ ৬:৪৯ পিএম

প্রতিবেশী চাচা কর্তৃক ধর্ষণের শিকার শিশুকন্যা গত দু’দিনে মুহুর্তের জন্যও ঘুমাতে পারেনি। বিছানায় পিতা-মাতার মাঝখানে তাকে শুয়ানোর পরও সে কিছুক্ষণ পরপর চিৎকার দিয়ে কান্নাকাটি করে ওঠে। রাত-দিন সারাক্ষণ ভীত সন্ত্রস্থতায় সময় কাটানো ওই শিশুটি গুরুতর অসূস্থ। একটু পরপর বমি করছে আর পিতা-মাতার কোলজুড়ে বসে আছে। মাত্র ৬ বছরের এই সন্তান এমন পাশবিকতার শিকার হওয়ায় পিতা-মাতাও অনেকটা বাকরুদ্ধ। দরজা-জানাল বন্ধ করে সন্তানকে নিয়ে তারা অনেকটা অবরুদ্ধ সময় কাটাচ্ছেন।

গত মঙ্গলবার বিয়ানীবাজার পৌর এলাকার খাসা গ্রামে পাশের ঘরের চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই শিশুকন্যা। পুলিশ ঘটনার পরই ওয়াসিফ শোভন (২২) কে গ্রেফতার করে কারাগারে পাটিয়েছে। সে মোসলেহ উদ্দিনের ছেলে। পুলিশ ও ছাত্রীর পরিবারের সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার পাশের ঘরের চাচা শোভন চকলেট খাওয়ানোর কথা বলে তার বসতঘরের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখায় ধর্ষক। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের নজরে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এম.এ.জি ওসামনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেণ। এ ঘটনায় ওয়াসিফ শোভনকে একমাত্র আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন ওই শিশুর পিতা। এ সময় পুলিশ আসামীকে গ্রেফতার করতে গেলে ধর্ষক শোভনের আপন চাচা আমিনুল ইসলাম পুলিশের সাথে খারাপ আচরন করেন।

ওই শিশুর পিতা জানান, এলাকার লোকজনসহ অনেকেই বিষয়টি সামাজিক নিষ্পত্তির জন্য চাপ প্রয়োগ করছেন। নির্যাতিত শিশুকন্যাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা ও ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...