
শীতের বিকেলে গরম গরম পুরি খাওয়ার মজাই আলাদা। তবে স্বাদ পাল্টাতে এবার ডালপুরির বদলে তৈরি করে নিন পালংপুরি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। বিকেলের চায়ের আড্ডায় বেশ মানিয়ে যাবে এই পুরি। রইলো রেসিপি-

উপকরণ
১. পালংশাক
২. আদা কুচি
৩. রসুন কুচি
৪. পেঁয়াজ কুচি
৫. লবণ
৬. তেল ভাজার জন্য
৭. ময়দা/আটা।
সব উপকরণই আন্দাজমতো নিতে হবে।
পদ্ধতি
প্রথমে পালংশাক ধুয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিতে হবে। ২-৩ মিনিট সেদ্ধ করে নিলেই হবে। বেশি সময় ধরে সেদ্ধ করলে শাকের রং নষ্ট হয়ে যাবে। শাক সেদ্ধ করার সময় ঢেকে দেওয়া যাবে না। তাহলে রং আরও নষ্ট হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর পানি থেকে শাক তুলে নিন। শাক ঠান্ডা হলে সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা শাকের পেস্টের সঙ্গে অল্প অল্প ময়দা মাখিয়ে সঙ্গে লবণ ও তেল দিয়ে মাখিয়ে পরোটার ডো এর মতো করে ডো বানিয়ে নিতে হবে। ডো তৈরির সময় পানি দেওয়ার প্রয়োজন হয় না। শাকের পেস্টের মধ্যেই ময়দা মাখিয়ে নিতে হবে। ডো ঢেকে রেখে দিন ১৫-২০ মিনিট। এবার অল্প অল্প লুচির ডো নিয়ে লুচি বানিয়ে (ছোট রুটি) গরম তেলে ভেজে নিতে হবে। লুচি ফুলে উঠলে উল্টে দু’পাশে সমানভাবে ভেজে নিতে হবে। ১-২ বার উল্টিয়ে দিলেই হালকা ব্রাউন কালার হয়ে আসবে ও তখনই তেল থেকে উঠিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে পালংপুরি। পরিবেশন করুন টমেটো সস দিয়ে। সঙ্গে রাখুন চা। জমে যাবে শীতের বিকেল।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত