প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৪ ৩:৪৯ পিএম

প্রতিবছর শীতের মৌসুমে সর্দি-কাশিতে ছোট-বড় অনেকেই ভুগছেন। সিরাপ বা অ্যান্টিবায়োটিক খেয়েও অনেক সময় এ অসুখ সারতে চায় না। তাতেও যদি কাশি না সারে তাহলে ঘরোয়া উপায়ে তার চেষ্টা করতে পারেন। কাশি সারাতে ভরসা রাখতে পারেন মধুতে। গলায় খুসখুসে ভাব কিছুটা কমিয়ে আরাম দিতে পারে এ উপাদান। এরপর রাখুন লেবু। এজন্য একটি লেবু টুকরো টুকরো করে কেটে নিন। এতে থাকা ভিটামিন সি একদিকে প্রদাহ কমাতে সাহায্য করবে, অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজে দেবে।

চতুর্থ উপাদান যেটি কাজে লাগবে, তা হলো আদা। ৫০ গ্রাম আদা কুচি কুচি করে কেটে তারপর সেটির রস বের করে নিতে হবে। এবার লেবু-আদার রসের সঙ্গে মধু মিশিয়ে পান করুন। কাশির ঘরোয়া টোটকা হিসেবে এই মিশ্রণ দারুণ কাজে দেবে। তবে এই ঘরোয়া টোটকা কখনো আধুনিক চিকিৎসার বিকল্প হতে পারে না। কাশি থেকে কিছুটা আরাম দিতে পারে এই মিশ্রণ। তবে দীর্ঘদিন কাশিতে ভুগলে বা অন্য উপসর্গ থাকলে ভালো ডাক্তার দেখান ও সঠিক নিয়মে ওষুধ সেবন করুন।

সূত্র: এবিপি লাইভ

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...