
শীতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শুধু ফ্লু নয়, শীতে শরীরের বিভিন্ন স্থানে যেমন-হাতে, পায়ে, ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা বেড়ে যায়। ফলে চলাফেরায় বেশ কষ্ট পোহান অনেকেই।
শীতকালে জয়েন্টে ব্যথা বা পায়ে অস্বস্তি হওয়া খুবই সাধারণ বিষয় বলে জানান হায়দ্রাবাদের কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. মনোজ কুমার গুডলুরু।
বিশেষ করে বয়স্ক ও যারা আসীন জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে এ সমস্যা বেশি দেখা দেয়। মূলত দুটি কারণে শীত জয়েন্টে ব্যথা বাড়ে, সেগুলো হলো- প্রথমত শীতকালে গতিশীলতা কমে যায় ফলে হঠাৎ পায়ে চাপ পড়লে ব্যথা হতে পারে।
এছাড়া শীতে সূর্যের আলো থেকে ভিটামিন পাওয়ার সম্ভাবনাও কমে। যা শীতে পায়ে ব্যথার দ্বিতীয় প্রধান কারণ। এ সময় হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে পাতে রাখতে পারেন কয়েকটি খাবার। জেনে নিন কোন কোন খাবার খাবেন-
সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ডি’র মতো উপকারী উপাদানসমূহ হাঁটুর ব্যথা কমাতে দারুন কার্যকরী। গবেষণায় দেখা গেছে, এই ফ্যাটি অ্যাসিড হাঁটুর ব্যথা প্রতিরোধে সাহায্য করে।
রসুন
রসুনে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের পেশিকে সুস্থ রাখে। একইসঙ্গে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণেও গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
আদা
হাঁটুর ব্যথা কমাতে আদা খুব উপকারী। সর্দি-কাশি কমানো থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ব্যথা কমাতেও আদা অনেক উপকারী। রান্নায় ব্যবহার করা ছাড়াও, চায়ে আদা দিয়ে খেতে পারেন। আদা হাঁটুর ব্যথা কমাতে দারুণ উপকারী।
বাদাম ও বীজ
কাঠবাদাম, কাজুর মতো এমন বিভিন্ন ধরনের বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আর ওমেগা ৩ আছে ভরপুর। এছাড়া ডায়েটে রাখুন চিয়া বীজ, ফ্ল্যাক্স সিডসের মতো উপকারী কিছু বীজ। দেখবেন হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন সহজেই।
মৌসুমী ফল
মৌসুমী ফলের স্বাস্থ্যগুণ অনেক। হাঁটুর ব্যথা সারাতে মৌসুমী ফল নিয়মিত খান। বিশেষ করে স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে অ্যান্টি-অক্সিডেন্ট বেশি থাকে। প্রতিদিনের ডায়েটে এই ফলগুলো রাখলে হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে।
অলিভ অয়েল
অলিভ অয়েলের স্বাস্থ্য উপকারিতা অনেক। এই তেল ওমেগা ৩ এর উৎস। এতে আছে ‘ওলিয়োক্যানথাল’ নামক উপাদান, যা হাঁটুর পেশি সচল রাখতে সাহায্য করে। ফলে হাঁটু ব্যথা থেকে মুক্তি মেলে।
- ১পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ২প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
- ৫শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ৭বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত
- ৮শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৯ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ১০সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৪যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৫জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৬জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৭চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৮জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম





পাঠকের মতামত