
বিশ্ব ফুটবলের বড় তারকা তিনি, সেরাদের একজন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনা সবখানে। চলতি ইউরো কাপে দল হিসেবে এখনো সুবিধা করতে পারেনি পর্তুগাল। তবে সে দলে রোনালদোর মতো একজন ফুটবলার থাকাতেই বাড়তি চিন্তা প্রতিপক্ষ শিবিরে। ইউরোর শেষ ষোলোয় পর্তুগালের মুখোমুখি হবে বেলজিয়াম। রোববার ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সে ম্যাচের আগে শুধু রোনালদোকে নিয়ে ভাবতে নারাজ বেলজিয়ামের ফুটবলার টবি আল্ডারভাইরেল্ড।
আল্ডারভাইরেন্ডের ভাষায়, শুধু রোনালদোকে নিয়েই পর্তুগাল নয়। সে দলে আরও ১০ জন ফুটবলার খেলেন, যারা রোনালদোকে সুযোগ তৈরি করে দেন। প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারাতে হলে রোনালদোর পাশাপাশি তাদেরকেও আটকাতে হবে বলে জানালেন আল্ডারভাইরেল্ড।
বেলজিয়ামের এই ডিফেন্ডার বলেন, ‘সবাই ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলে, সে বিশ্বের সেরাদের একজন। তবে পর্তুগাল মানেই শুধু সে একা নয়, তাকে ঘিরে আরও অনেক মানসম্পন্ন ফুটবলার আছেন, যারা তাকে সুযোগ তৈরি করে দেয়। প্রতিপক্ষ হিসেবে তারা বেশ শক্ত দল। হারানোর কাজটি সহজ নয়। খুব আঁটসাঁট ফুটবল খেলে এবং তারা জানে, বড় টুর্নামেন্টে বড় ম্যাচে কিভাবে খেলতে হয়। অভিজ্ঞতাও প্রচুর তাদের। আমার মনে হয়, ওদেরকে হারাতে হলে নিজেদের সর্বোচ্চটা নিঙড়ে দিতে হবে আমাদের।’
ইউরোর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেলজিয়াম। ‘এফ’ গ্রুপ থেকে কোনরোকমে শেষ ষোলোতে এসেছে পর্তুগাল। তবে রোনালদো বড় ম্যাচের ফুটবলার, তার দলও বর মঞ্চে জ্বলে ওঠে। বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে কতটুকু স্বস্তিতে আছে বেলজিয়াম?
আল্ডারভাইরেল্ড বলেন, ‘আমার মনে হয় না, প্রতিপক্ষ নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির কোনো জায়গা আছে। ধরুন, পর্তুগাল না হয়ে আমাদের যদি হাঙ্গেরির সঙ্গে খেলা হতো এবং সবাই তখন ভাবতে শুরু করত, এই ম্যাচ সহজ হতে যাচ্ছে। মানসিকতা এরকম থাকলে এই ধরনের ম্যাচের জন্য উজ্জীবিত হওয়া কঠিন। আমরা শীর্ষ একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং এটাই আমাদেরকে বাধ্য করবে সেরাটা দিতে।’
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত