
শুল্কমুক্ত সুবিধায় কেনা মদ, সিগারেট ও মদ জাতীয় অন্যান্য পণ্যের অপব্যবহার বন্ধে পদক্ষেপ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অটোমেটেডের আওতায় এসেছে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যার হাউসগুলো। ইতোমধ্যে এ সংক্রান্ত ‘ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম’ প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কাস্টমস রফতানি ও বন্ড বিভাগের দ্বিতীয় সচিব মশিউর রহমান মণ্ডলের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ দফরত সূত্র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশে অবস্থানরত ডিপ্লোমেটস ও প্রিভিলাইজড পার্সন শুল্ক-করমুক্তভাবে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউস হতে আমদানিকৃত মদ, মদ জাতীয় পণ্য, সিগারেট ইত্যাদি ক্রয় করে থাকেন। ওই সকল কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতেই ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম প্রণয়ন করেছে এনবিআর।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ট্যাক্স একজামসন সার্টিফিকেট (টিইসি) ও ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের ইস্যুকৃত পাসবইয়ের বিপরীতে বাংলাদেশে অবস্থানরত ডিপ্লোমেটস ও প্রিভিলাইজড পার্সন শুল্ক-করমুক্তভাবে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউস হতে আমদানিকৃত মদ, মদ জাতীয় পণ্য, সিগারেট ইত্যাদি ক্রয় করে থাকেন। তাই ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউসের কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দ্রুততম সেবা প্রদান নিশ্চিত করা প্রয়োজন।
তাই ওই সেবা নিশ্চিত করতে এনবিআর একটি ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম সফটওয়্যার প্রণয়ন করেছে। যা ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউসকে অনুসরণ করে কার্যক্রম পরিচালিত করবে।
এনবিআরের কাস্টমস বিভাগ রফতানি ও বন্ড শাখা ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেমে লগইন করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিদেশি কূটনীতিক ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তিবর্গের প্রাপ্যতার তালিকা অনুসরণ করে ওয়্যারহাউসের আমদানি প্রাপ্যতার সীমা এন্ট্রি করবেন। যা প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় সচিব নিশ্চিত করবে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে প্রতিবছর প্রায় ৫৫ থেকে ৬০ হাজার লিটার মদ শুল্কমুক্ত সুবিধায় ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে আসে। সেখানে বৈধভাবে মদ আমদানিতে শুল্ক-কর সাড়ে ৩০০ থেকে ৪০০ শতাংশ দিতে হয়। বিশেষ সুযোগে আসা এসব মদের একটি বড় অংশ খোলাবাজারে কিংবা বারগুলোতে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এর বাইরেও বিশাল পরিমাণ মদের অবৈধ বিক্রির অভিযোগ তো আছেই। সে কারণেই শুল্কমুক্ত সুবিধায় মদসহ অন্যান্য পণ্যের অপব্যবহার বন্ধে অটোমেটেডের উদ্যোগ নিয়েছে এনবিআর।
কূটনৈতিক অঙ্গনে কর্মরত ব্যক্তি ও দেশে অবস্থানরত বিদেশি ‘প্রিভিলাইজড পার্সনদের’ জন্য আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী শুল্কমুক্ত সুবিধায় মদ আমদানি করা যায়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী সব দেশই এ সুবিধা দিতে বাধ্য। বর্তমানে দেশে ৬টি ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যার হাউস রয়েছে। ওয়্যার হাউসগুলো হলো- ঢাকা ওয়্যার হাউস লিমিটেড, সাবির ট্রেডার্স লিমিটেড, ন্যাশনাল ওয়্যার হাউস, টস বন্ড প্রাইভেট লিমিটেড, ইস্টার্ন ডিপ্লোমেটিক সার্ভিস অ্যান্ড কবির এন্ড কোং, পর্যটন করপোরেশন অ্যান্ড বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব ওয়্যার হাউসের মাধ্যমে দেশে অবস্থানরত কূটনীতিকরা শুল্কমুক্ত সুবিধায় মদ পান করতে পারেন। কূটনীতিকদের পদবি অনুযায়ী তারা নির্ধারিত পরিমাণ শুল্কমুক্ত সুবিধায় মদ পেয়ে থাকেন।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত