
প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক পত্রে সিসি বলেন, সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি নতুন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।
মিশরের প্রেসিডেন্ট আরো বলেন, এই উচ্চ পদে আপনার পুনঃনির্বাচন হচ্ছে আপনার দেশের আরো অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
সিসি বলেন, এই সুযোগে আমি আনন্দের সাথে স্বীকার করছি যে মিশর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বৃদ্ধি অব্যাহত থাকবে।
তিনি অভিনন্দন পুনর্ব্যক্ত করে বলেন,আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন।
তিনি বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
এম জি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত