
শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ছয় বছর ধরে একটি ভাঙা সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১৫ হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙা সেতুটির ওপর নির্ভর করেই গাজীরখামার এলাকার হাজারো মানুষ শেরপুর শহরে চলাচল করে আসছিলো। ওই সেতুটি এলাকাবাসীর জন্য সদর উপজেলায় যাতায়াতের অন্যতম প্রধান ও প্রায় একমাত্র সহজ যোগাযোগ মাধ্যম। এছাড়াও বাজিতখিলা হয়ে বিকল্প দুটি সড়ক থাকলেও সেগুলো দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হওয়ায় অধিকাংশ মানুষ এই সড়কটিই ব্যবহার করতেন।
কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে সেতুটি ভেঙে পড়ে থাকায় শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন, আবুল আজীম, আলমগীর হোসেন, আবু শামা, মো. আলী, মো. রহুল আমীন, আবুল আলীম, আব্বাজ, আবুল কাসেম, জুলফিকার আলী, রফিকুল ইসলাম ও আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভাঙা সেতুর কারণে আমাদের জীবন যেন স্থবির হয়ে গেছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া যায় না। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয়। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক অপূরণীয় ঘটনাও ঘটেছে।”
তারা আরও জানান, যোগাযোগ ব্যবস্থার এই বেহাল অবস্থার কারণে সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকেই এ এলাকায় বিয়ের সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখান না। উন্নয়নের যুগে বসবাস করেও যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত সেতুটি নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে ১৫ হাজারেরও বেশি পরিবারের জীবনযাত্রায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে আটকে রয়েছে।
এ বিষয়ে গাজীরখামার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য লাওহুব আলী জানান, সেতুটি নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের জন্য শেরপুর-১ আসনের ২জন সংসদ সদস্যসহ হাফেজ রাশেদুল ইসলাম এমপি ও ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবহেলা ও দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত সেতুটি নির্মাণ করা না হলে হাজারো মানুষের দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত