
শেরপুরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকবর আলী তার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি তার বিরুদ্ধে আনীত জমি দখলের বিষয়ে দলিল-দস্তাবেজসহ বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করে মৌখিক বক্তব্যে বলেন, সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে শেরপুর-জামালপুর সড়কের চরপক্ষিমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদীর উপর ব্রিজের পাশেই জমি দখল করে মার্কেট ও ঘরবাড়ি নির্মাণের মিথ্যে অভিযোগ তোলা হয়। বাস্তবে আমি আমার রেকর্ডকৃত জমির উপরই মাটি ভরাট করে স্থাপনা করেছি। সড়ক ও জনপদ বিভাগের সড়কের নির্ধারিত সীমানা ছেড়েই তা করা হলেও ওই গণমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করায় একটি মহল আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে হয়রানি করা এবং আমার ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আকবর আলীর সাথে তার ছেলে মাসুদ রানা এবং যার মিথ্যে বক্তব্য উপস্থাপনা করা হয়েছিলো সেই নওশের আলী উপস্থিত ছিলেন। নওশের আলী বলেন, তিনি কখনও আকবর আলীর বিরুদ্ধে জমি দখলের বিষয়ে কোন গণমাধ্যমকে কোন সাক্ষাতকার দেয়নি।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত