
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে রাতভর পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা প্রসঙ্গে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, লুঙ্গি, শার্ট পিস, জুস, সুপারি, কসমেটিকস, প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন পণ্য। এছাড়া ভারতীয় মাদক ফেন্সিডিলের ১শত বোতল, ইয়াবা ট্যাবলেট ২হাজার পিস এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৩৯ হাজার ৮শত টাকা।
তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে মালামালগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এম জি
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৩সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৫আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৬রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৭দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৮সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৯দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ১০চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত