প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ ৮:২৯ পিএম , আপডেট: আগস্ট ২৩, ২০২১ ৮:৩১ পিএম

বিশ্বজুড়ে দেশের শেয়ারবাজারের সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই ধারাবাহিকতায় দুবাই ও যুক্তরাষ্ট্রে সাফল্যের পর এবার সুইজারল্যান্ডে দুইদিন ব্যাপী ‘রোড শো’ আয়োজন করা হচ্ছে।

সুইজারল্যান্ডের জুরিখে ২০ সেপ্টেম্বর ও জেনেভায় ২২ সেপ্টেম্বর ‘রোড শো’হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। ইউরোপীয় প্রবাসী ও বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট্র করতে এ ‘রোড শোর’ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

রোড শো’তে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এবারের আয়োজনে দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রবাসীরা কীভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক ‘রোড শো’ করার পরিকল্পনা করা হয়েছে।

এদিকে সুইজারল্যান্ডে রোড শো সফলভাবে সম্পন্ন করার পর রাশিয়া, লন্ডন, রোম, টরেন্টো, হংকং, নিউইয়র্ক, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএসইসির।

এবারের রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ও মো. মাহবুবুল আলম, পরিচালক মাহমুদুল হক ও উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম।

সংশ্লিষ্টরা বলেন, সুইজারল্যান্ডে অবস্থান করা সম্পদশালী অনেক বাংলাদেশি রয়েছেন। যাদের প্রচুর অলস অর্থ রয়েছে। কিন্তু তারা বিনিয়োগ করার মতো কোনো উপযুক্ত জায়গা খুঁজে পান না। যথাযথ পরামর্শ-সহায়তা দিলে প্রবাসীদের সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। তাদের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে। সুইজারল্যান্ডে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বুথ চালু করা যেতে পারে। এতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দুবাই ও যুক্তরাষ্ট্রে সাফল্যের সঙ্গে ‘রোড শো’ সম্পন্ন করেছি। এবার ইউরোপের দেশ হিসেবে সুইজারল্যান্ডে দুইদিন ব্যাপী ‘রোড শো’ আয়োজন করা হচ্ছে। কারোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের শেয়ারবাজার ভাল অবস্থানে রয়েছে। ইতোমধ্যে দেশের শেয়ারবাজার রিটার্নের দিক থেকে কয়েকবার বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের শেয়ারবাজারের এসব অর্জনসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন পরিস্থিতি সুইজারল্যান্ডের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে রোড শোতে তুলে ধরা হবে।’

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...