প্রকাশিত: মে ১২, ২০২৫ ৪:৪৭ পিএম

উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম সাংবাদিক সংগঠন ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ মে) রাত ৯টায় শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে আহবায়ক হিসেবে সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু ও ইনকিলাব প্রতিনিধি শিহাব মল্লিককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে শৈলকুপায় কর্মরত সকল সাংবাদিক সংগঠনের সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে উম্মুক্ত আলোচনার মাধ্যমে ৩ মাস মেয়াদী এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আহবায়ক কমিটির সদস্য হিসেবে দৈনিক খবরের কাগজের প্রতিনিধি আলমগীর অরণ্য, ভোরের সময়ের মুন্সী রবিউল ইসলাম, স্পন্দন পত্রিকার মাসুদুজ্জামান লিটন, আলোকিত বাংলাদেশের এইচ এম ইমরান, খবরপত্রের চঞ্চল মাহমুদ, বাণিজ্য প্রতিদিনের রাজিবুল ইসলাম রাজিব ও সময়ের সমীকরণের শাহিদুজ্জামান বিপুলকে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত আহবায়ক তাজনুর রহমান ডাবলু বলেন, একটি শক্তিশালী জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ করবে। সাংবাদিকদের স্বার্থরক্ষাসহ সংগঠনের উন্নয়ন পরিচ্ছন্ন এ কমিটি ত্বরান্বিত করতে সকলের প্রতি সহযোগিতা আশা করেছেন।

নবনির্বাচিত সদস্য সচিব শিহাব মল্লিক সাংবাদিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা ও সংগঠনের সকল স্বার্থরক্ষায় সচেষ্ট থেকে সৃজনশীল সংগঠনটি এগিয়ে নিয়ে যাবেন। খুব শীঘ্রই এ কমিটি একটি প্রতিযোগিতামূলক নির্বাচন সম্পন্ন করবেন।

ঘোষিত আহবায়ক কমিটিকে শৈলকুপার গুণী-সুধী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...