
মোবাইলে আর্থিক সেবাদাতাকারী প্রতিষ্ঠান বিকাশ’কে আরও নিরাপদভাবে পোশাক শ্রমিকদের ডিজিটাল মজুরি পরিশোধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
রোববার (১০ অক্টোবর) গুলশানে বিজিএমইএ পিআর কার্যালয়ে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে উভয়ে বিভিন্ন বিষয়ে বিশেষত পোশাক শ্রমিকদের ডিজিটাল মজুরি পরিশোধ কীভাবে আরও ভালো ব্যবস্থায় এবং দক্ষভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি ডিজিটাল মজুরি পরিশোধ ব্যবস্থা থেকে পোশাক শ্রমিকরা কীভাবে আরও সুবিধা পেতে পারেন এবং তাদের মোবাইল আর্থিক লেনদেন নিরাপদভাবে ব্যবহার করতে পারেন, সে বিষয়েও তাদের মধ্যে কথা হয়।
এসময় বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, বিকাশ লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব পেওরল বিজনেস এটিএম মাহবুব আলম উপস্থিত ছিলেন।
বিকাশ কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় বিজিএমইএর চালু করা তহবিলে অনুদান দিচ্ছে। সাক্ষাৎকালে বিকাশের পক্ষে প্রতিষ্ঠানটির আলী আহম্মেদ আর্থিক অনুদানের একটি চেক বিজিএমইএ সভাপতির কাছে হস্তান্তর করেন।
- ১প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ২ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৬চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৭এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৮মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ৯জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ১০বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৫পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক





পাঠকের মতামত