চট্টগ্রামের খাতুনগঞ্জে তর্ক-বিতর্কের জেরে পিকআপ ভ্যান চালকের ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদ মাঝি (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ বুধবার (১৯ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর উল্লাহ আশেক বলেন, সোমবার (১৭ অক্টোবর) খাতুনগঞ্জে আহত একজন শ্রমিককে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷ ভোরে তিনি মারা গেছেন।
এদিকে মাসুদ মাঝির মৃত্যুর খবরে খাতুনগঞ্জে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বড় এই পাইকারি বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, মসলাসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য সরবরাহ করা হয়। এসব পণ্য তোলা-নামানোর কাজে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক নিয়োজিত থাকেন।
গত সোমবার এ ঘটনার পর থেকে শ্রমিকরা ধর্মঘট করে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সকল কাজ বন্ধ করে। তারা সন্ধ্যায় কাজে ফিরলেও আজকে শ্রমিক মৃত্যুর ঘটনায় সকাল থেকে পুনরায় কাজ বন্ধ করে দেয়।
জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাতুনগঞ্জের চাঁনমিয়া লেইনের কাছে পিকআপ ভ্যানের এক চালকের সঙ্গে শ্রমিক মাসুদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ওই চালক মাসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। মাসুদকে আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ওইদিন সন্ধ্যায় ঠেলাগড়ি দিয়ে চাঁনমিয়া লেইনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
ফলে গাড়ি থেকেও সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কাজে ফিরবেন না।
প্রসঙ্গত, দুইশ বছরের বেশি পুরোনো খাতুনগঞ্জে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্যের প্রায় ৪০ শতাংশ খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মাধ্যমে বেচাকেনা হয়।
শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের ৬ দিন লেনদেন হয়ে থাকে এখানে।
ভোজ্যতেল, চিনি, গম, ডাল, মসলা ও কাঁচা পণ্য থেকে শুরু করে রাসায়নিক, ঢেউটিন, রঙসহ নানা ধরনের পণ্য বেচাকেনা হয় খাতুনগঞ্জে। আমদানি করা চালও বিক্রি হয় এ বাজারে। এখানকার প্রায় দেড় হাজার প্রতিষ্ঠানের মাধ্যমে এসব পণ্য সারা দেশে যায়।
এসব পণ্য তোলা-নামানোর কাজে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক নিয়োজিত থাকেন। শ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রামের বনেদী সওদাগরী পাড়াখ্যাত দেশের প্রধান পাইকারি ও ইন্ডেন্টিং বাজারের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।
বিপি/ এসএম
- ১ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ২সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৩অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ৪রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- ৫লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড
- ৬স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৭ইবিতে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ ভাংচুর
- ৮বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৯চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ১০ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে ইবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত