জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৬:০৬ পিএম , আপডেট: এপ্রিল ১৯, ২০২৬ ৬:০৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা শিশু শিক্ষার্থী তানভীর ইসলাম আরিয়ান (৬) কাভার্ডভ্যান চাপায় মৃত্যুবরণ করেছেন।

রোববার  (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর-আনসার রোড সড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দুর্ঘটনাটি ঘটে।

নিহত তানভীর ইসলাম আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি গ্রামের পোশাক কর্মী সজল ইসলামের ছেলে।

সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, স্কুল ছুটির পর আরিয়ান সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল।

সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে সড়কের পাশে পড়ে থাকা সিমেন্টের সীমানা পিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্কুলছাত্রের মৃত্যুর খবরে স্থানীয় উত্তেজিত কাভার্ড ভ্যান ভাঙচুর করে। তবে ঘাতক চালক পালিয়ে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে।

ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ কমে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শিশু শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...